রাতে চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম, ফেনীসহ দেশের কয়েকটি জেলায় রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিট ৩৮ সেকেন্ডে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ইউরোপিয়ান মেডিটোরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের পর্যবেক্ষণ অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল, যা চট্টগ্রাম থেকে উত্তর–পূর্ব দিকে ২২১ কিলোমিটার দূরে। সংস্থাটি বলছে, রাত ১২টা ১৪ মিনিট ৯ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়।