রাতে তেজগাঁও ও ধানমন্ডিতে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের টানা অবরোধ চলাকালে আজ শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও ও ধানমন্ডিতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মাদ আলী জানান, রাত পৌনে আটটার দিকে তেজগাঁও এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
এ দিকে রাত সোয়া আটটার দিকে ধানমন্ডি-২ এলাকায় ধানসিঁড়ি রেস্তোরাঁর সামনের সড়কে দাঁড়িয়ে থাকা আশিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, স্থানীয় লোকজন আগুন নেভান। তবে এ দুটি ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।