রাতে পাথর তোলার চেষ্টা, গর্ত ধসে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় রাতে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আরেফিন টিলা এলাকার আবদুল হান্নানের গর্ত ধসে নিহতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম ইয়াকুব আলী (২২)। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লায়েস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত নয়টার দিকে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি এ টিলায় গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছিলেন।