রাতে ফার্মগেটে বাস ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসভাড়া নিয়ে ভাড়া আদায়কারীর সঙ্গে বচসার জের ধরে একটি বাসে ভাঙচুর করেছে যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফার্মগেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গুলিস্তান থেকে ছেড়ে আসা একটি বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে ভাড়া আদায়কারীর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে ভাড়া আদায়কারীর সঙ্গে যাত্রীদের হাতাহাতি হয়। ফার্মগেটে পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বাসভাড়া নিয়ে বচসার জের ধরে একটি বাস ভাঙচুর করা হয়েছে।