রাতে ফের হামলা, মামলা না নিয়ে সমঝোতার চেষ্টায় পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির বাদাঘাটে নির্মাণাধীন কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলা চালিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার পর মধ্যরাতে ফের হামলা হয়েছে।রাত প্রায় একটার দিকে হামলাকারীদের পক্ষ নিয়ে একদল দুর্বৃত্ত মাটি ভরাটের পাইপলাইন কেটে প্রকল্প এলাকায় নিয়োজিত শ্রমিকদের তাড়িয়ে দেয়। প্রথম দফা হামলার ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা না নিয়ে সমঝোতার চেষ্টা করছে। এতে করে প্রকল্প এলাকায় কাজ শুরু করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ঠিকাদারের পক্ষের লোকজন।গণপূর্ত অধিদপ্তর সিলেটের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সিলেট শহর থেকে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করে শহরতলির বাদাঘাট এলাকায় স্থাপন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার প্রকল্পের একটি। চলতি অর্থবছরে এ প্রকল্পে আট কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ শুরু হয়। গত শুক্রবার গণপূর্তের প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজ শুরু করার পর সন্ধ্যায় একদল লোক চাঁদার দাবিতে হামলা করে কাজ বন্ধ করে দেয়।হামলাকারীদের মারধরে মাটি ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি সংস্থা ‘মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রা. লি.’-এর দুজন কর্মচারী আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও মধ্যরাতে আরেক দফা হামলা চালিয়ে ঠিকাদারের লোকজনকে প্রকল্প এলাকা থেকে বিতাড়িত করে দেয় আরেক দল দুর্বৃত্ত। মধ্যরাতে প্রকল্প এলাকায় যাওয়া দুর্বৃত্তরা চাঁদার দাবিতে হামলাকারীদের পক্ষ নিয়ে গালমন্দ করে। পরে ড্রেজিংয়ের পাইপলাইনের কয়েকটি অংশ কাটা শুরু করে। এ সময় প্রকল্প এলাকায় থাকা নৈশপ্রহরীসহ ঠিকাদারের পক্ষের কয়েকজন বাধা দিলে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়।দ্বিতীয় দফা হামলার ঘটনাটি গতকাল শনিবার জালালাবাদ থানাকে অবহিত করলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফের হামলার সত্যতা পেয়েছে বলে পুলিশ সূত্র জানায়। তবে দুই দফা হামলার পরও পুলিশ কেন মামলা নিচ্ছে না, এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, পুলিশ সমঝোতার উদ্যোগ নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করছে প্রকল্পের স্বার্থেই। আজ রোববার উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক ডাকা হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ শামছুর রহমান চৌধুরী জানান, প্রকল্প এলাকায় কাজ শুরু করার আগ থেকেই ওই এলাকার বাসিন্দা কয়েকজনকে নিয়ে জেলা আওয়ামী লীগের সুজাত আলী ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে অসম্মতি জানানোয় সন্ধ্যায় হামলা করা হয়। তবে যোগাযোগ করলে আ.লীগের নেতা সুজাত আলী চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন।