রাতে বৈঠকে বসছে ১৮ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন। রাত আটটায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়, ১৮ দলের বৈঠকের আগে সেখানে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক করার কথা রয়েছে।
গত ১৮ নভেম্বর জোট নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন খালেদা জিয়া।