রাতে ব্যবসায়ীদের সঙ্গে বসবেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার রাতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে জানান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।
বিএনপি সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ব্যবসায়ীদের সমর্থন চাইতে পারেন। পাশাপাশি এই সরকারকে সহযোগিতা না করার আহ্বানও বিরোধীদলীয় নেতা জানাতে পারেন।