রাতে সভাপতি পরিবর্তন সকালে যাচাই-বাছাই স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার সাত সদস্যের কমিটির অনলাইন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করার কথা ছিল।
ইউএনও জিয়াউর রহমান বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে শুক্রবার রাতে যাচাই-বাছাই কমিটির সভাপতি পরিবর্তনের কথা জানানো হয়। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিষয়টি আমাকে জানান। গতকাল বিষয়টি কমিটির সদস্যরা জানতে পেরে কেউ যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেননি। কোরাম সংকট হওয়ায় বাধ্য হয়ে যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে।’
মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, অনলাইনে ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করা শরীয়তপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ছিল গতকাল। যাচাই-বাছাই কমিটির সাত সদস্যের সভাপতি করা হয়েছিল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ সাত্তার খানকে। হঠাৎ করে শুক্রবার রাতে সভাপতি পরিবর্তন করার চিঠি দেওয়া হয় ইউএনওর ই-মেইলে। সভাপতি করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) মো. আলাউদ্দিন মিয়াকে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে ওই কমিটির অন্য পাঁচ সদস্য যাচাই-বাছাই কার্যক্রম বর্জন করেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নতুন সভাপতি মো. আলাউদ্দিন মিয়া ও কমিটির সদস্যসচিব ইউএনও জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পরিষদে অপেক্ষা করেন।