রাতে সোয়েটার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের পাশে গতকাল বুধবার রাতে তুংহাই নামে একটি সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টার দিকে কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে আগুন তিন তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। রাত একটায় এ প্রতিবেদন লেখার সময় কারখানায় আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, দোতলা ও তিনতলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আগুন নেভানোর কাজ চলছে।

কারখানার নিরাপত্তা কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, সন্ধ্যায় কারখানা বন্ধ হওয়ার পরে গুদামে কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগলে কারখানার মালিকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ১২ তলার ছাদে অবস্থান নেন।

তাত্ক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।