রাতে হাজারীবাগে বিএনপির নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে জসীম উদ্দিন (৪৫) নামের ওয়ার্ড বিএনপির এক নেতাকে গতকাল সোমবার রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।নিহত ব্যক্তির স্বজনেরা জানান, জসীম রাজধানীর ২২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ঝুট চামড়ার ব্যবসা করতেন। তাঁকে হত্যার কারণ ও জড়িত সন্ত্রাসীদের সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। হাজারীবাগ বাজার এলাকায় তাঁর পাঁচতলা একটি বাড়ি আছে।