রাতের খাবার খেয়ে এক পরিবারের সাতজন অচেতন
রাতের খাবার খেয়ে ভৈরবে একই পরিবারের সাত সদস্য অচেতন হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গতকাল সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অচেতন হওয়া ব্যক্তিরা হলো: ছাদেক মিয়া (২৮), শরিফা বেগম (২৭), সাহিদা বেগম (২৪), শিখা নূর (১৬), শাহজাহান মিয়া (৭), সাফিয়া বেগম (৫০) ও ইমরান মিয়া (৩)। সাফিয়া বেগম ও ইমরান মিয়াকে প্রাথমিক চিকি ৎসা দেওয়া হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের রইছ মিয়ার পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তাদের মধ্যে সাতজন সকাল ১০টার পরও ঘুম থেকে জাগছিল না। ডাকাডাকির পর কয়েকজন চোখ মেলে তাকালেও দাঁড়াতে পারছিল না। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকি ৎসকেরা ধারণা করেন, খাবারে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। পরিবারের এক সদস্য সালমা বেগম (২৫) বলেন, ‘যারা বেগুনের তরকারি দিয়ে ভাত খেয়েছিল, তারা অচেতন হয়েছে। আমরা কয়েকজন বেগুনের তরকারি খাইনি। যারা খাইনি, তারা সুস্থ ও স্বাভাবিক আছি।’ কারা এ কাজ করে থাকতে পারে, ধারণা করতে না পারলেও সালমা বেগম বলেন, ‘অস ৎ উদ্দেশ্যে কেউ এ কাজ করে থাকতে পারে।