প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শনির আখড়া এলাকার জিয়া সরণির বাসিন্দা মো. রুহুল আমিনের মেয়ে রাদিয়া হক এশা (১০) জটিল রোগে আক্রান্ত। তার হাত ও পায়ের বিভিন্ন হাড় বেড়ে গেছে। ফলে চলাফেরা করতে তার ভীষণ সমস্যা হচ্ছে। বর্তমানে সে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য চেয়েছে তার পরিবার। এশাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রুহুল আমিন, সঞ্চয়ী হিসাব নং ১৫১৩৪০০০৭৬০৬৪, সোস্যাল ইসলামী ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।