প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করা হয়েছে। কাশিপুর বাজারের মাদ্রাসা মোড় থেকে গতকাল সোমবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের একটি দল মূর্তিটি উদ্ধার করে বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়। বিজিবি জানায়, কাশিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মূর্তিটি মোটরসাইকেলে করে যশোরের দিকে নেওয়া হচ্ছিল। মোটরসাইকেলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিজিবির জওয়ানেরা চ্যালেঞ্জ করেন। চোরাকারবারিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ৪০ কেজি ওজনের ওই মূর্তি উদ্ধার করা হয়। বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিশির কুমার চক্রবর্তী বলেন, সাদা মার্বেল পাথরের তৈরি মূর্তিটির দাম দুই লাখ টাকা।