রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে ৬৩তম রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব শুরু হয়েছে। ৬ আগস্ট রাত ১২টায় একাদশী তিথিতে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা উৎসব চলবে। এ উপলক্ষে বুধবার থেকে আলীনগর চা-বাগানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা ছাড়াও নানা ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ এখানে আসতে শুরু করেন। ঝুলনযাত্রা উপলক্ষে এক বিরাট মেলাও বসে আলীনগর নাচঘর এলাকায়।