রাধারমণ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যুশতবর্ষ উপলক্ষে ‘রাধারমণ স্মরণ ও সংগীত উৎসব’ করেছে জেলা শিল্পকলা একাডেমী। গতকাল বৃহস্পতিবার সিলেট শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গবেষক নন্দলাল শর্মা, কবি শুভেন্দু ইমাম, মোস্তাক আহমাদ দীন প্রমুখ।