রাধারমণ স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যুর শতবর্ষ পূর্ণ হওয়ায় আগামী সোমবার থেকে সুনামগঞ্জে তিন দিনব্যাপী স্মরণ উৎসব শুরু হচ্ছে। জগন্নাথপুর উপজেলা ডিগ্রি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে। আগামী মঙ্গল ও বুধবার উৎসব হবে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে। উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, তথ্যসচিব মরতুজা আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এম এনামুল কবির।