রানওয়ে থেকে ছিটকে পড়ল থাই বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার অবতরণের সময় থাইল্যান্ডের বিমানবাহিনীর একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে উড়োজাহাজটির দুজন আরোহী সামান্য আহত হয়েছেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, রয়্যাল থাই এয়ারফোর্সের একটি প্রশিক্ষণ বিমান সকাল আটটা ৫১ মিনিটে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে কাদা-মাটিতে চলে যায়। এতে ওই বিমানের ১৫ জন আরোহীর মধ্যে দুজন সামান্য আঘাত পেয়েছেন। তবে দুর্ঘটনায় বিমানটিতে আগুন ধরে যায়নি বা বড় কোনো ক্ষতি হয়নি। তিনি জানান, বিমানের আরোহীদের সবাই থাই বিমানবাহিনীর সদস্য। আন্তদেশীয় প্রশিক্ষণের (ক্রস কান্ট্রি ট্রেইনিং) জন্য এটি বাংলাদেশে আসে। দুর্ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, থাই দূতাবাসের কর্মকর্তা এবং বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।থাইল্যান্ডের পত্রিকা ব্যাংকক পোস্ট-এর প্রতিবেদনে থাই বিমানবাহিনীর এক মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, রয়্যাল থাই এয়ারফোর্সের এজিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজটিতে ১৫ জন আরোহী ছিলেন। ডনমুয়াং বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা উড়োজাহাজটির ঢাকা হয়ে ভারতের নয়াদিল্লিতে যাওয়ার কথা ছিল।