রানা ও তাজরীনের দুর্ঘটনায় আরও আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা ভবনধস এবং তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত আরও ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র প্রদান করেছেন।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা করা হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী প্রথমে রানা প্লাজায় নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জনের প্রত্যেকের পরিবারকে দুই থেকে ১০ লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র দেন। এরপর তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে নিহত ১২ জনের প্রত্যেকের পরিবারের হাতে সাত লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এক দুর্ঘটনায় আহত একজনকে হুইলচেয়ার প্রদান করেন।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে দুর্ঘটনা দুটিতে গুরুতর আহত ৪০ জনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা এক হাজার ১৩৪ জন নিহত ও অনেকে আহত হন। এর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন নিহত হন।
ক্ষতিগ্রস্তদের জন্য এখন পর্যন্ত ব্যয় ২২ কোটি টাকা