রানা দাশগুপ্তের সঙ্গে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের সঙ্গে মোজাফফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন সমন্বয়ের সদস্যদের মতবিনিময় সভা সম্প্রতি দেওয়ানজী পুকুর পাড়স্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় রানা দাশগুপ্ত বলেন, বধ্যভূমিগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব ও পৈশাচিক গণহত্যার সাক্ষ্য বহন করছে। সারা দেশের বধ্যভূমিগুলো শনাক্ত করে সংরক্ষণ করতে হবে। তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে, নজরে আনতে হবে বিশ্বসভার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সেন, মুক্তিযোদ্ধা অর্ধেন্দু বিকাশ নন্দী, প্রদীপ কর, প্রকাশ ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি