রানা প্লাজা ও তাজরীনের শ্রমিকদের নিয়ে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল মঙ্গলবার সমাবেশ, প্রতীকী অবস্থান ও মিছিল করেন শ্রমিকেরা। সকাল ১০টার দিকে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্পশ্রমিক ফেডারেশন।
ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চিকিৎসক এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান, ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহানাজ আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বেলা ১১টার দিকে রানা প্লাজার সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।