রানা প্লাজা ধস: এক কারাখানা মালিকের অন্তর্বর্তী জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ভবন ধসে অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় করা মামলায় এক কারখানার মালিকের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপিত এ বি মাহমুদুল হকের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

ওই মালিকের নাম বজলুস সামাদ আজাদ। তিনি নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান।

গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা ঘটে। এতে মৃতের সংখ্যা ছিল এক হাজার ১৩৪। গত বছরের ২৭ এপ্রিল বজলুস সামাদ আজাদ গ্রেপ্তার হন।

আদালতে বজলুস সামাদ আজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমিনউদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহ।