রানা প্লাজা ধস: দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা ও অভিযুক্ত সরকারি কর্মকর্তাসহ দোষী সবার শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আহত ও নিহত শ্রমিকদের স্বজনেরা। আজ শুক্রবার বিকেলে ধসে পড়া রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে সংগঠনটির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, রানা প্লাজা ধসের ৩৪ মাস পার হয়েছে। এখনো পর্যন্ত দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি। শ্রম আইনে শ্রমিক স্বার্থবিরোধী কোনো ধারা পরিবর্তন করা হয়নি।
সমাবেশে রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক মিনহাজুল হক, দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।