রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে রমজান মাস উপলক্ষে খাদ্য বিতরণ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমিউনিটি স্বেচ্ছাসেবকেরা। গত বৃহস্পতিবার সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রসহ (সিআরপি) ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১২৫ জন শ্রমিকের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিলিফের সহযোগিতায় এই খাদ্য বিতরণ করা হয়। এ সময় ইসলামিক রিলিফের বাংলাদেশের পরিচালক শাবেল ফিরূজ, সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।