রানা প্লাজা ধসে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বহুতল ভবন রানা প্লাজা ধসের ঘটনায় আহত সুমন চন্দ নামের আরও এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এর ফলে সাভার ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩০।

বিজিএমইএ সূত্র জানায়, সুমন রানা প্লাজার নিউ ওয়েভ বটমস পোশাক কারখানায় কাজ করতেন। ২৪ নভেম্বরের ভবনধসে তিনি গুরুতর আহত হয়েছিলেন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

বিজিএমইএর অতিরিক্ত সচিব মো. জগলুল হায়দার আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোর রাতে সুমন মারা গেছেন। ইতিমধ্যে বিজিএমইএর নিজস্ব ব্যবস্থাপনায় তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।