রানা প্লাজা ধসের ঘটনা বড় শিল্প বিপর্যয়: বিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনাকে বিশ্বের অন্যতম শিল্পবিপর্যয় হিসেবে অভিহিত করেছে বিবিসি। এ ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যুর পর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ওপর চাপ বেড়েছে বলে গতকাল সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।শিল্প খাতে বিশ্বের বড় বড় দুর্ঘটনার একটি তালিকা দিয়েছে বিবিসি। সে তালিকা অনুযায়ী, ১৯৮৪ সালে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় বিস্ফোরণে বিষাক্ত গ্যাসে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল প্রায় তিন হাজার ৮০০ মানুষ। ওই ঘটনায় গ্যাসের প্রতিক্রিয়ায় এ পর্যন্ত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।১৯১৭ সালে কানাডার হ্যালিফ্যাক্স বন্দরে গোলাবারুদের একটি জাহাজে বিস্ফোরণ এবং এর পরিপ্রেক্ষিতে সুনামিতে মারা যায় প্রায় এক হাজার ৯৫০ জন।১৯৪২ সালে চীনের বেনজিহুতে একটি কয়লাখনিতে বিস্ফোরণে নিহত হয় এক হাজার ৫৪৯ জন শ্রমিক।১৯২১ সালে জার্মানির ওপ্পাউতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দেড় হাজার মানুষ। ১৯০৬ সালে ফ্রান্সে একটি খনিতে বিস্ফোরণে প্রাণ হারায় এক হাজার ১০০ মানুষ।