রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হতহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট l প্রথম আলো
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হতহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট l প্রথম আলো

রানা প্লাজা ধসের দুই বছর পূর্তিতে নারায়ণগঞ্জে জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে শ্রমিক সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতা রাজেকুজ্জামান রতন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সিটি করপোরেশনের কাউন্সিলর বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে অন্য নেতারা ২৪ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে গার্মেন্টস শ্রমিক শোক দিবস, রানা প্লাজা ভবনের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিক কলোনি এবং নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদি নির্মাণের দাবি জানান।