রানা প্লাজা ধসের মামলার চার আসামি কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ভবন ধসের ঘটনায় করা হত্যা মামলায় চার আসামি আত্মসমর্পণ করেছেন। আজ সকালে আসামি মোজাম্মেল হক, আতিকুর রহমান, রাজ্জাক খান ও আমিনুল ইসলাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালত এই চারজনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার বিচারিক হাকিম মোহাম্মদ আল আমীন আজ এ আদেশ দেন। গত ২১ ডিসেম্বর এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।