রানা প্লাজা নিয়ে এমার টুইট

রানা প্লাজা ধসের শোকের দিনটি স্মরণ করলেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। হাজার কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে মানবিকতার জায়গায় তিনি নিজের ছাপ রাখলেন। রানা প্লাজায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল সোমবার তিনি টুইট করেন। এর আগে এমার স্ট্যাটাসে ছিল বাংলাদেশ।
২০১৩ সালের ২৪ এপ্রিল আলোচিত রানা প্লাজা ধসে মারা যান ১ হাজার ১৩৬ জন। আহত হন আরও অন্তত দুই হাজার মানুষ।

গতকাল সোমবার এই দিনটি নিয়ে বাংলাদেশে আয়োজন হয়েছে আলোচনা ও গোলটেবিল অনুষ্ঠান। রানা প্লাজা ধসের এই শোকের দিনটি স্মরণ করেছেন এমা ওয়াটসন। বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে বাসকারী এই অভিনেত্রী মানবিকতার জায়গায় তিনি নিজের ছাপ রাখলেন। যুক্তরাষ্ট্র থেকে টুইটারে জানালেন রানা প্লাজার স্মৃতির কথা। এমা বলেন, ‘আজ (গতকাল) আমি রানা প্লাজা স্মরণ করছি। চার বছর হয়ে গেছে।’ সবার জন্য শুভকামনাও জানিয়েছেন এই হলিউড অভিনেত্রী।
হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকা বনে যান তিনি। ওই চরিত্রে অভিনয় করেই বয়স ২৩ পেরিয়েছেন। সুন্দর ও বুদ্ধিদীপ্ত এই কম বয়সী অথচ সফল অভিনেত্রীর নাম এমা ওয়াটসন। সবচেয়ে কমবয়সী হিসেবে মাত্র ১৫ বছর বয়সেই টিনভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে আসেন। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’।
আরও পড়ুন
এমার স্ট্যাটাসে বাংলাদেশ