রানা প্লাজার কর্ণধারের বিরুদ্ধে প্রতিবেদন দেয়নি দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় গতকাল সোমবারও তদন্ত প্রতিবেদন দেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোহেল রানার বিরুদ্ধে করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
মামলাটি তদন্ত করছেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত আগামী ৬ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এর আগেও তদন্ত শেষ হয়নি বলে পাঁচ দফা সময় চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।