রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এসব কর্মসূচির আয়োজন করে।
ধসে পড়া রানা প্লাজার সামনে বেলা ১১টার দিকে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, সদস্যসচিব জুলহাস নাইন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সিরাজ ফকির, আনজু আরা বেগম, নাসিমা আক্তার প্রমুখ।
তাসলিমা আখতার বলেন, ভবনধসে সহস্রাধিক শ্রমিক নিহত হলেও গ্লোবাল ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ক্ষতিপূরণের নামে মাত্র ৩৩২ জনকে শতকরা ৪০ ভাগ অনুদান দেওয়া হয়েছে। এদের মধ্যেও সবাই সমপরিমাণ অনুদান পাননি। অনুদানের এই অসম বণ্টন সম্পর্কে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্পষ্ট কোনো ধারণাও দেওয়া হয়নি।
সমাবেশ শেষে ধসে পড়া ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।