রানা প্লাজার সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৯ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করায় সাভারের ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কে এম ইমরুল কায়েশ গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর স্ত্রী এবং পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল দুদক। কাশিমপুর কারাগার থেকে ২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদের হিসাব বিবরণী ফরমে কোনো তথ্য না দিয়ে তা ফেরত পাঠান। এরপর ওই বছরের ২০ মে সোহেল রানার বিরুদ্ধে দুদক এ মামলা করে। ২০১৬ সালের ১ জুন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২(২) ধারায় এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক। গত ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষে এ মামলায় আটজন সাক্ষী উপস্থাপন করা হয়।