রানা প্লাজার স্থানে বেদি নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ধসে পড়া রানা প্লাজার স্থানে বেদি নির্মাণের দাবি তুলেছে শহীদ বেদি নির্মাণ কমিটি। নিহত ব্যক্তিদের স্মরণে অস্থায়ীভাবে নির্মিত বেদিতে গতকাল শুক্রবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে কমিটির নেতা-কর্মীরা এ দাবি জানান। শহীদ বেদি নির্মাণ কমিটির নেতা-কর্মীসহ আহত শ্রমিক এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা বেলা ১১টার দিকে ধসে পড়া রানা প্লাজার সামনে জড়ো হন। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বেদি নির্মাণসহ ১১ দফা দাবি জানিয়ে নেতারা বক্তব্য দেন।  

এদিকে, গতকাল বিকেল চারটার দিকে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ছাত্র-শিক্ষক-শ্রমিক-পেশাজীবী জনতা।