রানা প্লাজায় নিহত ও আহতদের সন্তানেরা শিক্ষা-উপকরণ পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসে নিহত বা পঙ্গুত্ববরণকারী পোশাককর্মীদের বিদ্যালয়গামী ৮১ জন সন্তানের মধ্যে শিক্ষা-সহায়তা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য সাত লাখ ১২ হাজার ৮০০ টাকা বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা ‘দি অপটিমিস্টস’-এর বাংলাদেশ শাখা। গত শুক্রবার রাজধানীর উত্তরায় ওয়েস্ট ব্রিজ স্কুল প্রাঙ্গণে এই অর্থ-সহায়তা দেওয়া হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (ছবিতে বাঁ থেকে) সংস্থার জনসংযোগ পরিচালক আলম খান, অ্যাডিশনাল ডিআইজি আবুল কালাম আজাদ, মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক প্রিন্সিপাল এ কে নুরুল হক, দি অপটিমিস্টস-এর বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল আবদুস সালাম চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল ইবনে ফজল শায়েকুজ্জামান। বিজ্ঞপ্তি।