রানা প্লাজায় নিহত ২১ জনের পরিবারকে অর্থ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ধসে পড়া রানা প্লাজার নিহত ২১ জনের পরিবারকে গতকাল বৃহস্পতিবার আর্থিক সহায়তা দিয়েছে সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান। অনুদান হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের টাকায় এই অনুদানের ব্যবস্থা করা হয়।প্রতিষ্ঠানটির সাভারের প্রধান কার্যালয়ে বিকেলে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক। বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রোগ্রাম মো. রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিন ভূঁইয়া ও মোমতাজুর রহমান।