রানাও হত্যা মামলায় গ্রেপ্তার, আরও আট দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এম রানাকে আদালতে হাজির করা হচ্ছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
এম এম রানাকে আদালতে হাজির করা হচ্ছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

র‌্যাব-১১-এর ক্যাম্পের সাবেক অধিনায়ক লে. কমান্ডার (অব.) এম এম রানাকে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পর আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

আজ রোববার বিকেলে এম এম রানাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ ও র‌্যাব-১১-এর মেজর (অব.) আরিফ হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিস্তারিত আসছে......