প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রানার বয়স ১০। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পাঁচরা গ্রামে তার বাড়ি। বাবা বেঁচে নেই। রানা প্রায় দুই বছর ধরে লিউকোমিয়ায় (ব্লাড ক্যানসার) ভুগছে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পি এইচ ও ওয়ান, ওয়ার্ড নং-৩০৩ ডি ব্লক (তৃতীয় তলা), ইউনিট ২, বেড নং ১৯-এ চিকিৎসাধীন। গত এক বছরে তার চিকিৎসায় প্রায় আট লাখ টাকা খরচ হয়ে গেছে। রানাকে এখন কেমোথেরাপি দিতে হচ্ছে। বর্তমানে অর্থের অভাবে রানার মা আম্বিয়া খাতুনের পক্ষে ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই রানাকে বাঁচাতে অর্থ সহযোগিতা চেয়েছেন তার মা। সাহায্য পাঠানোর ঠিকানা, জসিম উদ্দিন, সঞ্চয়ী হিসাব নং ৩০১৫১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নিউমার্কেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।