রানাপ্লাজা ধসের জন্য দায়ীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানাপ্লাজা ধসের জন্য দায়ী মালিকসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই দুর্ঘটনায় হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। টিইউসির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজে বিষাক্ত গ্যাসে চার শ্রমিক মারা গেছেন ও ১০ জন অসুস্থ হয়েছেন, কাপাসিয়ায় কালভার্ট ধসে মারা গেছেন আরও চার শ্রমিক। নিয়মিত এভাবে কর্মস্থলে শ্রমিকেরা হতাহত হলেও কোনো প্রতিকারের ব্যবস্থা হয় না। দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হয় না।
টিইউসির সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আবুল কালাম আজাদ, লৎফুর রহমান, দেওয়ান মো. আলী, এ কে এম মাহাবুব আলম, সাহিদা পারভীন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।