রানার অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন ও ভবন নির্মাণে দুর্নীতি-অনিয়ম তদন্তে দুই সদস্যের দল তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোহেল রানার দুর্নীতি, অনিয়ম ও অবৈধ দখলের মাধ্যমে ব্যাপক সম্পদের মালিক হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে দুদক এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। কমিটি ওই ভবনে অপর পোশাক কারখানার মালিকদের অবৈধ সম্পদের বিষয়েও অনুসন্ধান করবে দুদক।