রানি সোফিয়া সেপ্টেম্বরে বাংলাদেশে আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের রানি সোফিয়া আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন। এ ছাড়া আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করতে পারেন স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রডরিগো জাপাতেরো। স্পেনের বাংলাদেশ দূতাবাস সূত্র গতকাল শুক্রবার প্রথম আলোকে এ তথ্য জানায়।জানা গেছে, স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল আমিন খান গতকাল স্পেনের রানি ও প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরসূচি নিয়ে কথা বলতে সফরের জন্য দায়িত্বপ্রাপ্ত স্পেনের সেক্রেটারি জেনারেল বার্নারদিনো লিওন গ্রোসের সঙ্গে দেখা করেন।গত বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল মোরাতিনো ও স্পেনে নিযুক্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাষ্ট্রদূতদের সম্মানে মাদ্রিদের বাংলাদেশ ভবনে এক নৈশভোজের আয়োজন করা হয়।