রানিং গ্রেট রেস্টুরেন্ট পুরস্কার পেল কেএফসি বাংলাদেশ
দক্ষিণ এশিয়া অঞ্চলে অসামান্য রেস্টুরেন্ট পরিচালনার জন্য কেএফসি বাংলাদেশকে রানিং গ্রেট রেস্টুরেন্ট পুরস্কারে ভূষিত করেছে কেএফসির ফ্র্যাঞ্চাইজার ইয়াম।সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রদান করেন ইয়াম রেস্টুরেন্ট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার ও মহাব্যবস্থাপক তরুণ লাল।ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সালে ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট চালুর মধ্য দিয়ে কেএফসিকে সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে। ঢাকায় গুলশান, বনানী, বেইলি রোড, নিউ ইস্কাটন, মিরপুর, ধানমন্ডি, পুরানা পল্টন, উত্তরা এবং লক্ষ্মীবাজারে কেএফসির আউটলেট রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে চট্টগ্রামের লালখান বাজার এবং কক্সবাজারে একটি করে আউটলেট রয়েছে। কেএফসির পাশাপাশি ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে বিশ্বখ্যাত ফাইন ডাইন-ইন রেস্টুরেন্ট পিৎজা হাটেরও ফ্র্যাঞ্চাইজি। এটি প্রথম কোনো আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন, যা বাংলাদেশের বাজারে ব্যবসা পরিচালনা শুরু করে।