রানী রাসমনি ঘাটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্তগামী সূর্যের দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন চট্টগ্রাম নগরের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন রানী রাসমনি ঘাটে। এটি কোনো জনপ্রিয় পর্যটন বা বিনোদনকেন্দ্র নয়। তারপরও মানুষ এই সমুদ্রসৈকতে ছুটে আসেন। ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে এখানে বসেছে অস্থায়ী দোকানপাট। আরও আছে নাগরদোলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড ও ঘোড়ার গাড়ি। ঘোড়ার পিঠে করে চষে ফেলা যাবে পুরো সৈকত। রানী রাসমনি ঘাট সৈকতকে ঘিরে গড়ে উঠতে পারে নগরের নতুন পর্যটনকেন্দ্র। ছবিগুলো গত বৃহস্পতিবার তোলা।





