রানী সরকার ও দিতিকে সহায়তা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তিতুল্য অভিনেত্রী রানী সরকার ও জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বিকেলে গণভবনে তিনি অসুস্থ রানী সরকারকে ৫ লাখ এবং দিতির সন্তানদের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক করিম সাংবাদিকদের জানান, অসুস্থ অভিনেত্রী রানী সরকারকে এর আগে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল তাঁকে আবার ৫ লাখ টাকার চেক দেন প্রধানমন্ত্রী। তাঁর অসুস্থতা ও দুর্ভোগের কথা শুনে তিনি নগদ ৫০ হাজার টাকাও দেন। এ ছাড়া তাঁর বাসার জন্য গণভবন থেকে দুই বস্তা চাল, কিছু মাছ ও শাক-সবজি পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী রানী সরকারের সঙ্গে কথা বলে তাঁর খবর জানতে চান। একপর্যায়ে তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিত্রনায়িকা পারভীর সুলতানা দিতির চিকিৎসার জন্যও গতকাল ১০ লাখ টাকার চেক দিয়েছেন। গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও পুত্র সাফায়েত চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করে দিতির স্বাস্থ্যের সার্বিক অবস্থা জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।