রানীনগরে আরেকটি স্কুলে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের কক্ষের তালা কেটে একটি প্রজেক্টর, পাঁচটি সিপিইউ, চারটি মনিটর ও একটি প্রিন্টার চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ওই মালামালের মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে ১১ নভেম্বর উপজেলার পালশা কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের বেশ কিছু জিনিসও একই কায়দায় চুরি হয়।
পুলিশ ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিয়া সুলতানা জানান, শুক্রবার দিবাগত রাতে রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের কক্ষের তালা কেটে ওই মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
খবর পেয়ে গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম পাটওয়ারী ও রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ-আল মাসউদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।