রানীনগরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে সোনাভান বিবি (৫৮) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলঘড়িয়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শানিবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সোনাভান বিবি ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির উঠানে একটি কাঁঠালগাছের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পায় প্রতিবেশীরা।
সোনাভানের পুত্রবধূ ফাতেমা বেগম বলেন, বাড়িতে দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে তিনি ও তাঁর স্বামী বসবাস করে আসছিলেন। তবে কেন, কীভাবে এ ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। খবর পেয়ে থানা-পুলিশ গতকাল রোববার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে পাঠায়।
রানীনগর থানার ওসি (তদন্ত) আবদুল্লাহিল জামান বলেন, সোনাভানের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে গলায় দড়ি লাগানো এবং বসে থাকার ভঙ্গিমা দেখে হত্যার পর বৃদ্ধার লাশটি ঝুলিয়ে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ে হয়েছে।