রানীনগরে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে কালাম (২৬) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে তাঁর স্ত্রী পারভিন আখতারকে (২২) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই রাজু বাদী হয়ে গতকাল শুক্রবার রানীনগর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ কালামকে গ্রেপ্তার করেছে। কাশিনগর গ্রামের কালামের সঙ্গে প্রায় তিন বছর আগে বনমালিকুড়ি গ্রামের ফজলু প্রামাণিকের মেয়ে পারভিনের বিয়ে হয়। একটি অনুষ্ঠানে ছোট বোনকে দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কালামের সঙ্গে পারভিনের ঝগড়া হয়। একপর্যায়ে কালাম রশি দিয়ে পারভিনের গলায় ফাঁস দিলে তিনি মারা যান।