রান্না করতে গিয়ে শ্রমিক দগ্ধ, সাত দিন পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর বিসিক এলাকার পিকার্স টেক্সটাইলের শ্রমিক সুফিয়া (৪৫) আগুনে পুড়ে সাত দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা গেছেন।
ওই নারী অফিসে কর্মকর্তাদের দুপুরের খাবার তৈরি করতে ১৪ নভেম্বর বেলা ১১টার দিকে ভবনের নিচতলায় সিলিন্ডার গ্যাসে রান্নার কাজ শুরু করেন। এ সময় অসাবধানবশত তাঁর কাপড়ে আগুন ধরে শরীরের অর্ধাংশ পুড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারখানার লোকজন সুফিয়াকে উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।