রান্নাঘরেই শৌচাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে নাগেরবাজার এলাকায় রাস্তার পাশের এক খাবার হোটেলের পেছনের অংশে রান্নাঘর। সেই রান্নাঘরেই রয়েছে প্যান বসানো উন্মুক্ত শৌচাগার। স্যাঁতসেঁতে দেয়াল, মেঝে ভেজা। সেখানেই রাখা হচ্ছে রান্না করা খাবার। চলছে থালাবাসন ধোয়া-মোছা। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে নামহীন রেস্তোরাঁ চালাচ্ছিলেন বাবুল সাহা।
গতকাল বুধবার দুপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাবুল সাহাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
তা ছাড়া ভ্রাম্যমাণ আদালত এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের অভিযোগে ‘সততা হোটেল’ নামের আরেকটি হোটেলের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও মো. ফারুক-আল-মাসুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, খাবার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।