রাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আরইউডিএফ-ইনভাইটেশনাল ১.০’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি রানারআপ হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়।

পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন, সংগঠনের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম এবং সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সদস্য কামরুল হাসান বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) দুই দিনব্যাপী এই বিতর্কের আয়োজন করে। শুক্রবার সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আয়োজকেরা জানান, ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতায় দেশের নানা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি দল অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় টাইটেল স্পনসর হিসেবে ছিল বম্বে সুইটস, সহযোগী পার্টনার প্রথম আলো, মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এবং ট্রাভেল পার্টনার হিসেবে ছিল দেশ ট্রাভেলস।