রাবেয়া খানমের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবেয়া খানম। বয়স ৫০ বছর। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎ-সা নিয়েও তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকের পরামর্শে প্রতি সপ্তাহে তিনটি করে হেমোডায়ালাইসিস করতে হচ্ছে। যার ব্যয় বহন করা এখন আর তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। রাবেয়া খানমের স্বামী অবসরপ্রাপ্ত চাকরিজীবী। দীর্ঘদিন স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তাঁর যা কিছু সঞ্চয় ছিল, তা শেষ হয়ে গেছে। তাই রাবেয়া খানমের চিকিৎসার জন্য সমাজের সহূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মইনউদ্দিন শেখ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০০৫৪৭৪, সোনালী ব্যাংক করপোরেট শাখা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। যোগাযোগ: ০১৯২৯৪৮৭১৪৭। বিজ্ঞপ্তি।