রাবেয়া সিরাজ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক চারদলীয় জোট সরকারের বন ও পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।আয়কর ফাঁকির অভিযোগে দায়ের পাঁচটি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলায় রাবেয়া সিরাজ গতকাল আত্মসমর্পণ করলে বিশেষ জজ জেসমিন আনোয়ার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পৃথক ছয়টি মামলায় রাবেয়াকে মোট ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ২০০৭ সালে এনবিআর আয়কর ফাঁকির অভিযোগে পৃথক পাঁচটি মামলা দায়ের করে। দুর্নীতি দমন কমিশন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে একটি মামলা করে।